সেই যে লোকটি বাড়ি ফিরে এল তারপর এক মুহূর্তও বসল না। না খেলে জল, না বলল কোনও কথা। দুপুরের ঠা ঠা রোদে ছাতা থাকতেও বগলে ছাতা ধরে রেখে, ঝোড়ো কাকের মতো ইয়াচিন মোল্লা যখন ফিরল তখন তার চোখের দিকে চাইতে অস্বস্তি হতে শুরু করল ছেলে বউ সেরিনা খাতুনের।
by রেজানুল করিম | 31 May, 2026 | 500 | Tags : Sahomoner Galpo Short Story Sunday Thoughts
দিন গড়াতে গড়াতে একদিন দু'ভাইয়ের সীমানা বরাবর দেওয়ালগাঁথা এবং প্লাস্টারের কাজ শেষ হ'লো। আটফুট উঁচু দেয়াল। ফলত দু'ভাইয়ের মুখ দেখাদেখি একেবারেই বন্ধ। গাছগুলো যেন দাদার অনুগত হয়ে লখাইয়ের বাড়ির দিকে উকিঝুঁকি মারতে থাকলো অনবরত। আজ অন্তরীক্ষের অদ্বিতীয় সম্বোধন এই ধারাবাহিকের সপ্তম কিস্তি। আগের লেখার সূত্র এই লেখার শেষে।
by হারাধন বন্দ্যোপাধ্যায় | 30 May, 2026 | 404 | Tags : Sahomoner Galpo Series Story
আয়ুস্মান ভারত কি একটা বড় দুর্নীতি? শোনা যাচ্ছে মৃত রোগীদের নামে চিকিৎসার বিল জমা পড়েছে। বিহারে আয়ুষ্মান ভারতের অডিটে দেখা যায়, ২০২২ সালের জানুয়ারিতে সংশোধিত টার্গেট ছিল ৬.১৮ কোটি সুবিধাভোক্তা, কিন্তু ২০২৪ সালের মার্চ পর্যন্ত তাদের মাত্র ৪১ শতাংশ যাচাই করা সম্ভব হয়। অথচ স্বাস্থ্য কভারেজ দেওয়ার দাবি করা হচ্ছিল অযাচাইকৃত ব্যক্তিদের। আরো অনেক দুর্নীতির হাল হকিকৎ পাওয়া যাবে এই প্রবন্ধে।
by শুভজিৎ বসাক | 29 May, 2026 | 609 | Tags : Ayishman Bharat Utilisation Certificate Dwaraka Expressway CAG
রিজার্ভ ব্যাংকের লেটেস্ট রিপোর্ট বলছে, এ দেশে প্রতি বছর গড়ে প্রায় ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার ব্যাংক ফ্রড হয়। কিন্তু এই জালিয়াতি কোনো বাইরের শত্রুর আক্রমণ ছিল না; এটা ছিল খোদ সিস্টেমের ভেতর থেকে, সিস্টেমের রক্ষকদের হাত দিয়ে পুরো কাঠামোটাকে উইপোকার মতো খেয়ে ফেলার এক নিখুঁত গল্প।
by শুভজিৎ বসাক | 27 May, 2026 | 618 | Tags : Corruption Bank IAS
মীর আমার বন্ধু। যার বাড়ি মুর্শিদাবাদ। সময়টাই সহজ ছিল তখন। আমাদের সকাল কেটেছে বিলাস খান-ই তোড়িতে, তো বেলা গড়িয়েছে বৃন্দাবনী সারং-এর সুরে। মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে ফেলেছি মুজতবা আলী থেকে ধূর্যটি প্রসাদ। আমাদের কান পেকেছে বিলায়েত খাঁ - রবিশঙ্করে। মন কেমনের দুপুরগুলোয় সঙ্গ দিয়েছে জীবনানন্দ - আল মাহমুদ। সন্ধের দখল নিয়েছে দীপ্তি নাভাল - ফারুক শেখ। সেই বড় হয়ে ওঠা, সেই চেনা মানুষেরা যখন চোখের সামনে বদলে যান, তখন অসুবিধা হয়।
by শুভমন | 25 May, 2026 | 1063 | Tags : Communalism Bengal BJP
দাদার গৃহপ্রবেশের পর তার কী হবে? এইসব ভাবতে ভাবতেই একদিন রামের নতুন বাড়ি তৈরির কাজ দেখতে হঠাৎ এসে হাজির হলেন এক প্রোমোটার। মিঃ বটব্যাল। এই শহরের অলিতে গলিতে তাঁর বিশাল বিশাল ফ্ল্যাট। জমিজমার তো সীমা-পরিসীমা নেই।
by হারাধন বন্দ্যোপাধ্যায় | 24 May, 2026 | 475 | Tags : Series Sahomoner Galpo Sunday Thoughts
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট তৃণমূল কংগ্রসকে কড়া প্রতিদ্বন্দ্বিতার সামনে ফেলেছিল। ভোট শতাংশ এবং প্রাপ্ত ভোটের হিসাবে জোট খুব পিছিয়ে ছিল না। কিন্তু আসন সংখ্যার ভালো রকম পার্থক্য হয়ে যায়। এর পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে সুদূরপ্রসারী পরিবর্তন হতে থাকে। জেলায় জেলায় বামপন্থী বহু সমর্থক বিজেপিতে যোগদান করতে থাকেন। অন্তঃসারশূন্য রাজনীতির করুণ পরিণতি শেষ পর্ব লিখলেন শংকর, সাথে খোঁজার চেষ্টা করলেন বেরোনোর রাস্তা।
by শংকর | 22 May, 2026 | 589 | Tags : CPIM TMC BJP Bengal Election Bengal Politics
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাই হল, রাজ্যের এই পালাবদলে বামপন্থীদের উল্লাসের কোনো কারণ আছে কি? যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষই বলবেন —- ‘না নিশ্চয়ই নয়।’ তবুও কিছু বামপন্থীকে দেখা যাচ্ছে বিজেপির জয়ে বেজায় খুশি। তাঁরা ভুলে যাচ্ছেন গত নির্বাচনে বামপন্থীদের কাঁধে একটি ঐতিহাসিক দায়িত্ব ছিল —- সেটা হল ফ্যাসিবাদীদের প্রতিহত করা —- যা তারা করতে পারেন নি। আজ শংকর লিখলেন অন্তঃসারশূন্য রাজনীতির করুণ পরিণতির চতুর্থ ভাগ। আগের লেখার সূত্র এই লেখার শেষে।
by শংকর | 21 May, 2026 | 574 | Tags : Bengal Elections Left Resurrgence TMC BJP
বাস্তব হল বিজেপি বিরোধী দলগুলি শুধু পশ্চিমবঙ্গেই নয়, কোনো রাজ্যেই ঐক্যবদ্ধ নয়। এর পেছনে তাদের নিজস্ব স্বার্থ আছে। বিজেপিকে হারানোটা যেমন তাদের স্বার্থ তেমনি নিজেকে সামনে এগিয়ে রাখাও তাদের স্বার্থ। এই দুটি স্বার্থ একে অন্যের সাথে এমনভাবে জুড়ে আছে যে, একটা থেকে অন্যটাকে পৃথক করা অসম্ভব। অন্তঃসারশূন্য রাজনীতির করুণ পরিণতি (তৃতীয় ভাগ) লিখলেন শংকর। আগের লেখার সূত্র এই লেখার শুরুতে।
by শংকর | 20 May, 2026 | 625 | Tags : BJP Bengal Politics India Bloc TMC Bengal Election 2026
বাংলায় বিজেপি তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় এসেছে। দৌড়াদৌড়ি, প্রজেক্টিভ কর্মসূচি বরং কম হোক। বেশি করে হোক, যা হয় না, আত্ম-মন্থন, আত্ম-আলোচনা। নতুন রাজনীতি গড়ে তোলার ভিত্তিভূমি এটাই। এটাই আজ সময়ের দাবি। সমালোচনা যেমন চলবে আত্মসমালোচনাও চলবে। অন্তঃসারশূন্য রাজনীতির করুণ পরিণতি (দ্বিতীয় ভাগ) লিখেছেন শংকর
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘পদত্যাগ করব না। আমরা হারি নি।’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কোনো সারবত্তা নেই এমন নয়। বিস্তারিত আলোচনায় এক্ষুনি যাচ্ছি না। কিন্তু দেখা যাচ্ছে যে, তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪১ শতাংশের মত ভোট, আর বিজেপি পেয়েছে ৪৬ শতাংশের মত ভোট। ফারাক মাত্র ৪ শতাংশের। আর SIR প্রক্রিয়ায় ভোটার লিস্ট থেকে বাদ গেছে ১০ শতাংশ ভোটার। অন্তঃসারশূন্য রাজনীতির করুণ পরিণতি (প্রথম ভাগ) লিখলেন শংকর।
by শংকর | 18 May, 2026 | 890 | Tags : Bengal Elections Mamata Banerjee SIR
আমাদের পাড়ায় হরিপদবাবু বলে এক ভদ্রলোক আছেন। ভদ্রলোক বলছি, কারণ তিনি নিজেই নিজেকে ভদ্রলোক বলে পরিচয় দেন। অন্যেরা কী বলে, তা নিয়ে তিনি বিশেষ একটা কিছু ভাবেন বলে মনে হয় না। সকালে দাঁত মাজতে মাজতেই দেশ বাঁচান, দুপুরে ভাত খেতে খেতেই গণতন্ত্র কে সরিয়ে দেন, আবার সন্ধেবেলায় চায়ের দোকানে চা খেতে খেতে সরকার বদলে ফেলেন। পরেরদিন আবার নতুন করে সরকার বসিয়ে দেন।
by অয়ন মুখোপাধ্যায় | 17 May, 2026 | 545 | Tags : Sahomoner Galpo Short Story Sunday Thoughts
রাম দু’দিন ছুটি নিয়েছে। দোকানের মালিক আর অন্যান্য কর্মচারীদের সম্পূর্ণ ঘটনাটা জানিয়ে বৌভাতের নেমন্তন্ন করে আসে সে। পাড়াপড়শিদেরও নেমন্তন্ন করে আসে মুখে মুখে। আজ অন্তরীক্ষের অদ্বিতীয় সম্বোধন পঞ্চম পর্ব। আগের পর্বের সূত্র লেখার প্রথমে।
by হারাধন বন্দ্যোপাধ্যায় | 16 May, 2026 | 488 | Tags : Series Sahomoner Galpo
২০২১ সালের তুলনায় ২০২৬ সালে বিজেপি পেয়েছে ২ কোটি ৯২ লক্ষ ভোট (বৃদ্ধি ৬৫ লক্ষ), আর তৃণমূল পেয়েছে ২ কোটি ৬০ লক্ষ ভোট (হ্রাস ২৬ লক্ষ)। ব্যবধান দাঁড়িয়েছে ৩২ লক্ষ ভোট। বিজেপির ৬৫ লক্ষ ভোট বাড়ার উৎস কী? তৃণমূল থেকে আসা ২৬ লক্ষ ভোট বিজেপিতে গেলেও বাকি ৩৯ লক্ষ ভোট কোথা থেকে এল? বাম বা অন্য দল থেকে নাকি অন্য কোনো গাণিতিক রহস্য?
by শুভজিৎ বসাক | 14 May, 2026 | 739 | Tags : Bengal Elections BJP SIR Election Commission
পশ্চিমবাংলার রাজনীতিতে বদলের বদল ঘটলো। এই নির্বাচন ঐতিহাসিকভাবে সব থেকে নির্মম ও রক্তক্ষয়ী হিসেবে লেখা থাকলো। আগে যে হিংসার অনুশীলন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে করতো, এখন তা কেন্দ্রীয় সরকার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেটাকেই আরও ভয়ানক হিংস্রতার রূপ দিলো। নির্বাচনে জেতার পরেও তারই প্রমাণ মিলছে।
by দেবজিৎ ভট্টাচার্য | 11 May, 2026 | 741 | Tags : Bengal Politics Paribartan BJP
লখাই যতই বলে, “আমি আছি তো। কাঁদছিস কেন”, ততই আদরিনীর কান্নার বেগ বাড়তে থাকে। –”এ তুমি কী করলে।”
by হারাধন বন্দ্যোপাধ্যায় | 10 May, 2026 | 522 | Tags : Sahomoner Galpo Series Sunday thoughts
রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’র নিখিলের কথাগুলো তো সারা বাংলাময় ধ্বনি থেকে প্রতিধ্বনিত হয়ে চলেছে : দেশকে দেবতা বলিয়ে যখন তোমরা অন্যায়কে কর্তব্য, অধর্মকে পুণ্য বলে চালাতে চাও তখন আমার হৃদয়ে লাগে বলেই আমি স্থির থাকতে পারি নে। একদিকে দেশপ্রেমকেই ‘দেবতা’ বলে প্রচার করা আর অন্যদিকে অন্যায় এবং অধর্মকে প্রয়োজনীয় অনুশীলন হিসেবে কার্যকরী করা একসঙ্গে কী করে চলতে পারে?
by অশোক চট্টোপাধ্যায় | 09 May, 2026 | 766 | Tags : Rabindranath Tagore Bengal RSS Hindutwa
একটি "ফেয়ার অ্যাণ্ড লাভলি" নির্বাচনের আজ শেষ দিন। আজ পরীক্ষার ফল বেরোবে। এসআইআর থেকে শুরু করে, আজকের এই যাত্রা পথের আজ অন্তিম দিন। বাঁচলো কি গণতন্ত্র, সংবিধান এই প্রশ্নগুলো আজ করা দরকার। ফলাফলের আগে এবং পরেও।
by পার্থ রায় | 04 May, 2026 | 587 | Tags : SIR Election Commission Bengal Election
নচিকেতা ছোট শহরের ছেলে। তার প্রতিভা আছে, কিন্তু সুযোগ সীমিত। সকলে তার ছবির প্রশংসা করে। দেওয়ালে ছবি এঁকে সামান্য রোজগার হয়। এমন সময় শহরের পুরসভার নেতা সুশীলবাবুর নজরে আসে নচিকেতা।
by আবু সঈদ আহমেদ | 03 May, 2026 | 522 | Tags : Sahomoner Galpo Short Story Sunday Thoughts
আজ অন্তরীক্ষের অদ্বিতীয় সম্বোধন ধারাবাহিকের তৃতীয় পর্ব। আগের পর্বের সূত্র লেখার প্রথমে।
by হারাধন বন্দ্যোপাধ্যায় | 02 May, 2026 | 545 | Tags : Sahomoner Galpo Series
তথ্যভাষ্যভিত্তিক কাজ এবং কন্টেন্ট মডারেশন শ্রমিকদের প্রায় ৮০% গ্রামীণ অথবা প্রান্তিক জনগোষ্ঠী থেকে আসেন। থার্ড-পার্টি সংস্থাগুলো ইচ্ছাকৃতভাবে ছোট শহর ও মফস্বল থেকে তাদের কাজ পরিচালনা করে, যেখানে শ্রমের দাম কম এবং প্রথম প্রজন্মের স্নাতক পাশ করার একটা বড় অংশের ছাত্রযুব স্থায়ী চাকরির সন্ধান করছে। এই কর্মশক্তির প্রায়-সম্পূর্ণ দায়ভার তুলে দেওয়া হয়েছে নারীদের কাঁধে। কিন্তু কীভাবে তাঁদের শোষণ করা হচ্ছে, তা বুঝতে এই প্রবন্ধটি পড়া জরুরি।
by শিবদ্যুতি মন্ডল | 01 May, 2026 | 597 | Tags : Women Repression Pornographic Content Data Centre
১৮৮৬ সালের ১লা মে, শিকাগোতে প্রায় ৮০,০০০ শ্রমিক এবং যুক্তরাষ্ট্র জুড়ে কয়েক লক্ষ শ্রমিক কঠোর আট ঘণ্টার কর্মদিবসের দাবিতে একটি সাধারণ ধর্মঘট শুরু করে। এই আন্দোলনের জের ধরেই ৪ঠা মে হেমার্কেট অ্যাফেয়ার সংঘটিত হয়, যেখানে পুলিশের দিকে বোমা ছোড়ার ফলে সহিংসতার সৃষ্টি হয় এবং শ্রমিক সমাবেশটি একটি তাৎপর্যপূর্ণ ও মর্মান্তিক ঘটনায় পরিণত হয়। আজকের উত্তর ভারতের শ্রমিক আন্দোলনের প্ররিপ্রেক্ষিতে মে দিবসের প্রাসঙ্গিকতাকে বোঝার চেষ্টা।