সত্যজিৎ রায় যেভাবে ধার্মিকতা ও নাস্তিক্যের সমাজতত্ত্বটিকে এই বিভিন্ন টাইপের চরিত্রগুলির মধ্যে নাটকীয় টানাপোড়েন ও সংলাপের মধ্যে দিয়ে প্রকাশ করেন তা বিশ্লেষণ করলে বর্তমান মধ্যবিত্ত সমাজে বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বটির একটি আভাস মেলে। 'মহাপুরুষ' ছবি নিয়ে একটি লেখা যা আজকের সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। ছবিটির লিঙ্ক নীচে থাকলো।
by মানস ঘোষ | 14 August, 2020 | 4194 | Tags : satyajit ray mahapurush religion cinema
চাঁদ সাড়ে ঊনত্রিশ দিনে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে, সেই দিন ঘিরেই আসে ধর্মীয় উৎসব। যদিও উৎসব শুরু হলে তাতে ধর্মের বাতাবরণ থাকে না, বা যতটা থাকে সেটুকু সেরে নেওয়া যায় স্বল্প সময়েই। বাকিটা উচ্ছ্বাস। যেহেতু বিষয়টি চাঁদের সাথে সম্পর্কিত সেহেতু বিভিন্ন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান একই দিনে পড়ে যায়। কুরবানির ঈদ, দুর্গোৎসব। আশুরার সাথে দুর্গোৎসব। প্রবারণা পূর্ণিমা, ঈদ-ই-মিলাদুন্নবি, লক্ষ্মীপুজোও হয়ে যায় একই সময়ে, ভালোবাসা আছে বলে, যার যার উৎসব আগিয়ে পিছিয়ে আমরা ঠিক আনন্দের সাথে উদযাপন করি। আনন্দ বা শোক ঠিকই যার যার জায়গায় রেখেই বয়ে যায় যে যার মতো। শুনিনি কেউ উচ্চরব তুলেছে অন্যের বিরুদ্ধে।
by মনিরা রহমান মিঠি | 03 October, 2022 | 1620 | Tags : festival culture Religion Bangladesh Durga Puja
কুম্ভমেলার ন্যারেটিভ বিশেষভাবে বিপজ্জনক কারণ এটি সরকারের সংবিধানগত দায়িত্ব পালনে ব্যর্থতাকে ঢাকতে সাহায্য করে। বেকারত্ব, ক্ষুধা এবং বৈষম্যের মতো সমস্যাগুলি সমাধানের পরিবর্তে, রাষ্ট্র ধর্মীয় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানগুলিকে প্রচার করে, যা তার নিষ্ক্রিয়তার জন্য একটি ধোঁয়াশা হিসাবে কাজ করে। এভাবে এটি সংবিধানে নিহিত ন্যায়, স্বাধীনতা এবং সমতার মূলনীতিগুলিকে ক্ষয় করে।
by সৌমি জানা | 24 February, 2025 | 1241 | Tags : KumbhMela 2025 Mahakumbh Religion
কুম্ভ মেলা বলুন মহা কুম্ভ বলুন, অমৃত খোঁজা বলুন, পাপ স্খলন বা পুণ্য অর্জন তো হলো, কিন্তু বেশ কিছু প্রশ্ন তো থেকেই গেল। সেই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? কেন্দ্রীয় সরকার না যোগী আদিত্যনাথ?
by রাধাপদ দাস | 10 March, 2025 | 1237 | Tags : Mahakumbh 2025 UttarPradesh Pollution Unemployment Religion
ধর্ম-রাষ্ট্রের পরিকল্পনাটা এই বালির প্রাসাদের মতো। উপরে বড়, ভেতরে ফাঁপা। বাস্তব সমাজের ক্ষুধা, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য, ন্যায় নিয়ে ধর্মের কারবারিরা ভাবেনা। তাদের ভাবতে দেওয়া হয়না। সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, বিশ্ব মানবতার মতো শব্দগুলোর সাথে তাদের পরিচয় নেই। মগজ ধোলাই করে তাদের খুপড়িতে পুরে দেওয়া হয় হিংসা, দ্বেষ, ঘৃণার বিষবাষ্প।
by সন্তোষ সেন | 21 February, 2026 | 413 | Tags : Hindu Rashtra Religion Hindu Muslim Diversity in Unity