পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

hhhhhhhhhhhhhh

নেতাজির ব্রিটিশবিরোধী ভুমিকাকে মোদীরা এখন খুবই প্রশংসা করে থাকেন। অথচ তাঁরা নিজেরা কখনও আমাদের দেশে ব্রিটিশবিরোধী সংগ্রামে অংশগ্রহণ করেননি। বরং তাঁরা এদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করে বিদেশি ব্রিটিশস্বার্থ সেবাকেই তাঁদের ধর্ম বলে ঘোষণা করেছিলেন।

Read more


১৯৪২ খ্রিস্টাব্দের ৮ অগাস্ট কংগ্রেস যখন ভারত ছাড়ো আন্দোলনের আহ্বান জানায় এবং তার প্রেক্ষিতে ৯ অগাস্ট থেকে এক বিশাল গণআন্দোলনের বিস্ফোরণ ঘটে, তখন সেই আন্দোলন দমন করতে ব্রিটিশ শাসকেরা একদিকে যেমন নির্মম দমন পীড়ন নামিয়ে এনেছিলেন, তেমনই অন্যদিকে এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। এইসময় কংগ্রেস নিষিদ্ধ ঘোষিত হয়, প্রাদেশিক সরকার ভেঙে দেওয়া হয়। সারা ভারত এক বিশাল জেলখানায় পরিণত হয়েছিল সেসময়। ব্রিটিশ সরকারের দমন পীড়নের শিকার হয়ে হাজার হাজার আন্দোলনকারী নিহত এবং কারাবন্দি হয়েছিলেন। এইসময় হিন্দু মহাসভা এবং আরএসএস-এর ‘জাতীয়তাবাদী সংগঠনগুলি’ মুসলিম লিগের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতায় নেমে পড়ে বিদেশি ব্রিটিশ শাসকদের এই আন্দোলন দমনে মদত যুগিয়েছিল।

Read more


যে শাসক একদিন নেতাজীকে নিয়ে গদগদ ভাব দেখিয়েছিলেন৷ দিল্লিতে বড় আয়োজন করে বলেছিলেন নেতাজীর সমস্ত অপ্রকাশিত নথি প্রকাশ করা হবে, বাঙালি আবেগে তখন নাগপুরীয় চাড্ডি পরে নাচতে শুরু করেছিল৷ আজকে নেতাজিকে অপমান করছে তার দলের একজন সাংসদ ৷ তিনি রাজ‍্যসভার একজন সদস্য৷ তবুও নীরবতা চলছে৷ গুজরাটি বা হিন্দুস্থানীরা নয় ৷ খোদ সনাতনী বাঙালিরা নেতাজীকে ব্রিটিশের দালাল বলছে৷

Read more