ভারতীয় জনতা পার্টির সরকারি কর্মচারীদের পেনশনের দায় থেকে অব্যাহতি নেওয়ার দরুণ নবনিযুক্ত কর্মচারিদের যে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হবে তা অভাবনীয়। একটু খতিয়ে দেখা যাক। ধরা যাক কোন কর্মী কেন্দ্রিয় সরকারে ২০১৬ সালের ১ জানুয়ারি যোগদান করেছেন গ্রুপ ডি চাকুরিতে। যোগদানের সময় তার মূল বেতন ১৮০০০ টাকা। ডিএ বা মহার্ঘ ভাতা নেই। অনেকে ভাবছেন কেন্দ্র এবং রাজ্যে একই দলের সরকার হলে ভালো হয়, কিন্তু সত্যিই কি তাই, কেন্দ্রের ডিএ বা পেনশন আইন কি তাই বলে ?
by অমিত দাশগুপ্ত | 12 February, 2021 | 2442 | Tags : DA Pension Double Engine Govt
কেবল জাতীয় আয় বাড়লেই তো ‘সুনার বাঙ্গালা’ গড়া হয়ে যাবে না। সুশাসনের অন্যন্য সূচকগুলির কয়েকটিকে একটু খতিয়ে দেখা যাক। ২০১৫-১৬ সালের ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভে (এনএফএইচএস ৪), এখন অবধি প্রকাশিত শেষ পূর্ণাঙ্গ জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা অনুসারে এনডিএ শাসিত বিহারে ৫৯ শতাংশ বাড়িতে বিদ্যুৎ পৌছেছিল (পশ্চিমবঙ্গে ৯৪ শতাংশ, কেরালায় ৯৯ শতাংশ)। যথাযোগ্য পানীয় জল ছিল এনডিএ শাসিত ঝাড়খন্ডে ৭৮ শতাংশ, মধ্যপ্রদেশে ৮৫ শতাংশ, গুজরাটে ৯১ শতাংশ বাড়িতে (পশ্চিমবঙ্গে ৯৫ শতাংশ, কেরালা ৯৯ শতাংশ)।
by অমিত দাশগুপ্ত | 10 April, 2021 | 2201 | Tags : Double Engine Govt Sunar Bangla Asol Poriborton
যেখানে যেখানে বিজেপির ডবল ইঞ্জিন সরকার রয়েছে, সেখানে 'মা-বোনেদের' জন্য কাজ ও চাকরির সুযোগ তৈরি হয়েছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। 'মা-বোন'-এর পরিচয়ে মহিলাদের দাগিয়ে দেওয়া অসম্মানজনক। মহিলাদের স্বতন্ত্র ব্যক্তিপরিচয় আছে। তবে মহিলাদের ইস্যুতে যোগী আদিত্যনাথের কাছ থেকে 'পলিটিকাল কারেক্টনেস' আশা করা, আর দিনেদুপুরে আকাশকুসুম স্বপ্ন দেখা– দুটোই এক পর্যায় পড়ে।
by ত্রিয়াশা লাহিড়ী | 01 January, 1970 | 215 | Tags : Double Engine Govt Condition of Women Hathras Asifa