প্রফেসর সেন নিছক বিজ্ঞান সাধনাই করেন না, সামাজিক বিষয় নিয়েও উনি যথেষ্ট ওয়াকিবহাল এবং সীমিত সামর্থ্যে বিজ্ঞানীর সামাজিক দায়িত্ব পালনের চেষ্টা করেন। ভারতে সামাজিক অসহনশীলতা, প্যালেস্টাইনে মানবাধিকার লঙ্ঘন বা ইরান এবং প্যালেস্টাইনের বিজ্ঞানীদের উপর আক্রমণের তুমুল প্রতিবাদে উনি গলা মিলিয়েছেন এ খবর তো অনেকেই জানেন। তবে এটা বোধহয় জানেন না যে ১৯৯৮ সালে পোখরাণে পরমাণু বোমা পরীক্ষার বিরুদ্ধেও উনি আওয়াজ তুলেছিলেন।
by শুভ্রদীপ ঘোষ | 01 January, 1970 | 204 | Tags : Asok Sen Fundamental Research String Theory